প্রধানমন্ত্রীর স্বর্ণপদক ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবর অফিস চলাকালীন প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সালের জন্য ৭ জন, ২০২৩ সালের জন্য ৭ জন, ২০২৪ সালের জন্য ৭ জন এবং ২০২৫ সালের জন্য ৮ জন শিক্ষার্থী মনোনয়ন পেয়েছেন। সব মিলিয়ে মনোনীত শিক্ষার্থীর সংখ্যা ২৯।

মনোনীত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রীর স্বর্ণপদক মনোনয়ন ফরম অথবা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করতে হবে। এরপর এর দুই সেট হার্ড কপি জমা দিতে হবে।

এর সঙ্গে স্বাক্ষরিত প্রত্যয়নপত্র, সাম্প্রতিক দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট/ট্রান্সক্রিপ্ট/গ্রেডশিট এবং জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।

সব কাগজপত্র যথাযথভাবে সত্যায়িত করে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক বা বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় নথির সফট কপি PDF আকারে নির্ধারিত ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

ইউজিসির নির্দেশনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের আবেদন প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হবে। ধাপগুলো হলো—শিক্ষার্থীর তথ্য, একাডেমিক ফলাফল ও সংযুক্তি এবং পর্যালোচনা ও চূড়ান্ত জমা।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version