নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মৌলভীবাজারে মামুনুর রশীদ মামুন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাত ১২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শাহপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

মামুনুর রশীদ সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহপুর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও অভিযোগের সূত্রে জানা গেছে, বিদ্যুৎ-বিভ্রাটসহ বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মামুনুর রশীদ। বিষয়টি মৌলভীবাজার সদর মডেল থানা-পুলিশের নজরে এলে রাতেই অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মামুনুর রশীদ টিকটক ভিডিও তৈরি করেন। প্রধানমন্ত্রীর বিষয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি তিনি ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত—এমন অভিযোগও রয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version