পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। রাজ্য সচিবালয় নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
নতুন দায়িত্বে মিঠুন চক্রবর্তীর পদমর্যাদা একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য। শিগগিরই তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে।
বর্তমানে একটি শুটিংয়ের কাজে আলিপুরদুয়ারে রয়েছেন মিঠুন। সেখান থেকেই নতুন দায়িত্ব দেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ মিঠুন চক্রবর্তী বিজেপির সক্রিয় প্রচারক হিসেবে রাজনীতিতেও যুক্ত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ।
কিংবদন্তি অভিনেতা উত্তমকুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তীকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার কথা বলেছিলেন। এর পরই রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে নিয়োগ দেওয়া হলো।
