দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলের ওয়েদেলা এলাকায় একটি বারে বন্দুক হামলায় ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, কয়েকজন বন্দুকধারী বারে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীরা গ্রাহকদের তল্লাশি করে কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায় এবং পরে দুটি গাড়িতে করে পালিয়ে যায়। তবে গাড়ি দুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীদের কাছে AK-47 রাইফেল ও পিস্তল ছিল। জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই ১৭ জনকে মৃত ঘোষণা করেন।

হামলার কারণ বা উদ্দেশ্য এখনো জানা যায়নি। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান ও তল্লাশি চালাচ্ছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version