গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায় বস্তার ভেতর ১০ থেকে ১২টি ‘ককটেল’ সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এগুলো বিস্ফোরক কি না, তা পরীক্ষা করতে বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, বস্তার ভেতর ককটেলের মতো ১০ থেকে ১২টি বস্তু দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ককটেল হতে পারে। বিষয়টি পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে গুটিয়ার আন্ধারুল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হৃদয়ের বাড়ির সামনে বস্তার মধ্যে এসব বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে।

ঘটনাস্থলে থাকা টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, পুরো এলাকা নিরাপত্তার স্বার্থে ঘিরে রাখা হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা করার পর বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version