চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ২৪ ঘণ্টার বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৬৫টি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, ২১ আগস্ট সকাল থেকে পরিচালিত এসব অভিযানে ১৬ হাজার ৮১৬টি ইয়াবা ট্যাবলেট, ৩২ দশমিক ৫৭০ কেজি গাঁজা, ১০১ লিটার দেশীয় মদ, ২১৪ বোতল স্কফ সিরাপ, ৭৫০ মিলিলিটার বিদেশি মদ এবং ৭০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

অভিযানগুলোর ঘটনায় মোট ৫৭টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ১৭২ জনকে এসব মামলায় আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে মোট ১৭ হাজার ২০০ টাকা জরিমানাও আদায় করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version