চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষের নগদ অর্থসহ আবদুস সোবহান নামে এক সাব-রেজিস্ট্রারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নগরের পাহাড়তলী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রামের মেট্রো-১ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, ঘুষের টাকা লেনদেনের সময় হাতেনাতে আবদুস সোবহানকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ২ লাখ টাকা নগদ উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুদকের অভিযান ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছিল। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।
