নিজস্ব প্রতিবেদক
কারখানাগুলোতে আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে সাম্প্রতিক সংকটের আগে যে মাত্রায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ছিল, তা ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
ফজলুল হক বলেন, ব্যবসায়ীদের জন্য এটি বৈঠকের বড় স্বস্তির খবর। এর আগে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও জানিয়েছিলেন, বিকল্প উৎস থেকে আমদানিসহ সরকারি উদ্যোগের ফলে কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।
