নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার

কক্সবাজারের মহেশখালীতে চুরি করতে আসা এক ব্যক্তিকে দেখে ‘চোর চোর’ বলে চিৎকার করায় ছুরিকাঘাতে শিল্পী রানী সুশীল (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শিল্পী রানী সুশীল ওই এলাকার বাসিন্দা রবীন্দ্র লাল সুশীলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিল্পী রানী বাড়িতে রান্না করছিলেন। এ সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে শিল্পী রানী ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন।

চিৎকার শুনে ওই ব্যক্তি তাঁকে থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাঁর মুখ চেপে ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শিল্পী রানীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান জানান, প্রাথমিক তদন্তে চুরির উদ্দেশ্যেই ওই ব্যক্তি বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। গৃহবধূ চিৎকার করলে তাঁকে ছুরিকাঘাত করে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version