দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ যে দাম নির্ধারণ করেছে, আজ রোববার (৪ অক্টোবর) সেই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
৩০ সেপ্টেম্বর বুধবার এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সেদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।
বাজুসের নির্ধারিত নতুন দরে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকায়।
বাজুস জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।
আজকের স্বর্ণের দাম
- ২২ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা/ভরি
- ২১ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা/ভরি
- ১৮ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা/ভরি
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা/ভরি

