কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার সকালে মোবাইল ফোনে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের সঙ্গে কথা বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ সময় তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য দোয়া করেন।

শফিকুর রহমান অপ্রতিমের মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও গন্ধমতী এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version