নিজস্ব প্রতিবেদক

কয়েক দশক পর প্রথমবারের মতো বড় আকারের তেলবাহী জাহাজে করে হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন করেছে ইরাক। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন অয়েল ট্যাঙ্কার কোম্পানির মাধ্যমে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল হরমুজ প্রণালি পেরিয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) জাহাজে করে এই তেল পরিবহন করা হয়। ইরাকের অয়েল ট্যাঙ্কার কোম্পানির দাবি, কয়েক দশকের মধ্যে এ ধরনের এটিই তাদের প্রথম কার্যক্রম।

এর ফলে ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান সোমো বসরা বন্দরের মাধ্যমে সরবরাহের পরিবর্তে হরমুজ প্রণালি ব্যবহার করে সরাসরি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বিক্রির আরও সুযোগ পাবে। এতে কোথায় ও কীভাবে তেল বিক্রি করা হবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটির নমনীয়তাও বাড়বে।

ইরাকের অয়েল ট্যাঙ্কার কোম্পানির মহাপরিচালক আলী কাইস আবদুল জাব্বার বলেন, এ কার্যক্রম সোমোকে আরও ভালো বাজার ও মূল্য পাওয়ার সুযোগ কাজে লাগাতে সহায়তা করতে পারে।

তেল পরিবহনের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার কেনার উদ্যোগও নিয়েছে ইরাকের অয়েল ট্যাঙ্কার কোম্পানি। এর মাধ্যমে নিজেদের বহর বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক জাহাজ পরিবহন খাতে অবস্থান শক্তিশালী করতে চায় প্রতিষ্ঠানটি।

এর আগে হরমুজ প্রণালি দিয়ে ইরাকের তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিতে ইরান সরকারের সঙ্গে সমন্বয় করেছিল দেশটি। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে চলাচল কার্যত বন্ধ হওয়ার প্রেক্ষাপটে ওই সমন্বয়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version