image 317120 1786294635

নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট

সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত সাত প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে উদ্ধার ও পরিচয় শনাক্তের কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিহতদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন এলাকায় প্রবাসী পরিবারগুলোর বাড়িতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রচার করা হচ্ছে। কোথাও ১৫ জন, কোথাও ১৭ বা ১৯ জনের মৃত্যুর দাবি করা হলেও প্রশাসন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সাতজনের মৃত্যুর তথ্যই নিশ্চিত করেছে।

ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং হতাহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। নতুন তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version