সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ১,২৪৬ পিস ই/য়া/বা/ সহ ৪ মা/দ/ক ব্য/ব/সা/য়ী গ্রে/ফ/তা/র
সাভার প্রতিনিধি: সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১,২৪৬ পিস ই*য়া*বা ট্যা/বলে/ট সহ ৪ জন পেশাদার মা*দ*ক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

এ সময় মা*দক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এর আগে সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রে/ফ/তা/র করা হয়।গ্রে/ফতা/রকৃ/তরা হলেন—কেরানীগঞ্জ মডেল থানার আলগীরচর এলাকার জজ মিয়ার ছেলে ফারুক হোসেন (৪০), কেরানীগঞ্জ দক্ষিণ থানার আমবাগিচা এলাকার মৃত মনসুর আলীর ছেলে আলী হোসেন (৪৬), আশুলিয়া থানার দুর্গাপুর পশ্চিমচালা এলাকার মাদার আলীর ছেলে মোঃ সালাউদ্দিন (২৬) এবং একই এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মোঃ সাজু হোসেন (২৯)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন মধ্য শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেন ও আলী হোসেনকে ১,২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।অন্যদিকে, আশুলিয়া থানাধীন দুর্গাপুর পশ্চিমচালা এলাকায় পৃথক অভিযানে সালাউদ্দিন ও সাজু হোসেনকে ৪৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ফারুক হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু আইনে ১টি মামলা এবং আলী হোসেনের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মা/দ/ক/দ্র/ব্য নিয়ন্ত্রণ আ/ইনে মা/মলা রু/জু করে বিজ্ঞ আ/দাল/তে প্রেরণ করা হয়েছে।

#DoinikReport #সাভার #আশুলিয়া #ঢাকাডিবি #সংবাদ #BreakingNews #News

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version