জাতীয় ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বিমানবন্দরে গিয়ে যাত্রীসেবা ও ব্যাগেজ ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকায় যান এবং সেখানে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। উড়োজাহাজ থেকে নামার পর লাগেজ হাতে পেতে কত সময় লাগছে, ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না—এসব বিষয়ে যাত্রীদের অভিজ্ঞতা জানতে চান তিনি।

এ সময় যাত্রীরা ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ হাতে পাওয়ার বিষয়েও তারা সন্তোষ প্রকাশ করেন।

যাত্রীদের মতামত শোনার পর এম রশিদুজ্জামান মিল্লাত যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন। বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দরে লাগেজ বহনের ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন বিমানমন্ত্রী।

পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version