রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীও সরকারের ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এই সুবিধা থেকে কেউ বাদ যাবেন না।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম জানান, আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সময়ের মধ্যে কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ডের আওতায় থাকবেন। এর আগে ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের বাঁশখালীতে এক অনুষ্ঠানে তিনি ডা. জুবাইদা রহমানের ফ্যামিলি কার্ড পাওয়ার বিষয়টি জানিয়েছিলেন।

রংপুরের অনুষ্ঠানে ১১-দলীয় ঐক্যের কর্মসূচির সমালোচনাও করেন মীর শাহে আলম। তিনি দাবি করেন, বাইরের দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এসব কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকটের মধ্যে লংমার্চ আয়োজন নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

এ ছাড়া রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তাঁর পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version