নিজস্ব প্রতিবেদক

ঢাকা

যাত্রাবাড়ী থানার হেফাজত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মিতু আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিকী শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ী থানার হেফাজত থেকে মিতু পালিয়ে যান। এরপর তাকে গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে শুক্রবার রাতে কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মিতু আক্তারকে আবার যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়েছে। কীভাবে তিনি পুলিশ হেফাজত থেকে পালানোর সুযোগ পেলেন, তা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version