জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর সোমবার পুনরায় উৎপাদনে ফিরেছিল। তবে চালুর মাত্র দুই দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে আবারও কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার ভোরে কারখানার বয়লারে লিকেজ দেখা দিলে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) জানিয়েছে, ত্রুটি মেরামতের পর দ্রুত কারখানাটি পুনরায় চালুর চেষ্টা চলছে।

যমুনা সার কারখানার আগের দৈনিক উৎপাদন সক্ষমতা ছিল ১ হাজার ৭০০ টন। বর্তমানে কারখানাটি চালু হলে দৈনিক প্রায় ১ হাজার ১০০ টন ইউরিয়া উৎপাদন সম্ভব হবে।

এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডও বৃহস্পতিবার বিকেলে উৎপাদন শুরু করেছে। ঘোড়াশাল-পলাশ সার কারখানায় বর্তমানে দৈনিক ২ হাজার ৮০০ টন ইউরিয়া উৎপাদন হচ্ছে। শাহজালাল সার কারখানা চলতি মাসে চালু হওয়ার কথা রয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version