রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন।
শনিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা এবং এ ক্ষেত্রে তাঁদের কার্যকর ভূমিকা নিয়েও আলোচনা করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয় এ সময়। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ততা ডেঙ্গু প্রতিরোধের উদ্যোগকে আরও কার্যকর করতে পারে।
