রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় এলাকা থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আইনুল ইসলাম (৪১), মো. আল আমিন (৪৮) ও মো. রফিকুল ইসলাম পান্না (৫০)।

পুলিশ জানায়, রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে টেকনিক্যাল মোড়সংলগ্ন বিআইএইচ জেনারেল হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরে তাদের হেফাজত থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আইনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version