নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মসজিদে নববীতে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের ইচ্ছাকৃত হামলা ইসলামের অন্যতম পবিত্র স্থানগুলোর পবিত্রতার ওপর অনাকাঙ্ক্ষিত আঘাত। সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির সরকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতিও জানানো হয়েছে।

বাংলাদেশ সরকার বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ড তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

এদিকে মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের দাবি, হামলায় বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়ে। তবে এতে সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের কোনো প্রভাব পড়েনি বলে দাবি করা হয়েছে।

তবে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হুথি গোষ্ঠী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ ধরনের কোনো হামলা চালায়নি।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version