জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান একের পর এক কীর্তি গড়ে চলেছেন। কয়েক দিনের মধ্যেই ১৭ বছরে পা দিতে যাওয়া এই তরুণ এরই মধ্যে মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস লিখছেন।

সান দিয়েগো এফসির বিপক্ষে ফিলাডেলফিয়ার ৫-০ গোলের জয়ে সুলিভান দুটি গোল করেন এবং একটি অ্যাসিস্ট দেন। ১৬ বছর ৩৫১ দিন বয়সে এই কীর্তি গড়ে তিনি এমএলএস ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে অন্তত দুই গোল ও একটি অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন।

এটি ছিল এক ম্যাচে তাঁর প্রথম জোড়া গোল। একই সঙ্গে টানা সাত ম্যাচে অন্তত একটি গোলে অবদান রাখলেন কাভান। এমএলএসে কোনো কিশোর ফুটবলারের জন্য এটি দীর্ঘতম ধারাবাহিকতা।

বিশ্বকাপ বিরতির পর থেকে টানা ১০ ম্যাচ অপরাজিত রয়েছে ফিলাডেলফিয়া। এই সময়ে দলটি ৮টি জয় ও ২টি ড্র করেছে। মৌসুমের শুরুতে ইস্টার্ন কনফারেন্সের নিচের দিকে থাকা দলটি এখন উঠে এসেছে সপ্তম স্থানে এবং অডি এমএলএস কাপ প্লে-অফের দৌড়ে জায়গা করে নিয়েছে।

চলতি মৌসুমে কাভান সুলিভানের গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান ১৭টি—৬ গোল ও ১১ অ্যাসিস্ট। এমএলএস ইতিহাসে কিশোর খেলোয়াড়দের মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ গোল-অবদান।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version