ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের ৪৩ নম্বর কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীর নাম রেশমা আক্তার (২৫)। তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকায়। অভিযোগ অনুযায়ী, পরীক্ষা চলাকালে তিনি গোপনে মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করছিলেন। এ সময় দায়িত্বে থাকা পরিদর্শক তাঁকে হাতেনাতে আটক করেন।

পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট আইনে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version