তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যসমৃদ্ধ মারদিন শহর ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ার এক নারী পর্যটক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আর্টুকলু জেলার মুফতির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, শেভন নামের ওই নারী মারদিন সফরের সময় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে আর্টুকলু জেলার মুফতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর ধর্মান্তর সম্পন্ন হয়।

মুফতি সুলেইমান বারানের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে শেভন শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে আবদুল্লাহ রাখেন।

অনুষ্ঠান শেষে মুফতি সুলেইমান বারান তাঁকে পবিত্র কোরআনের একটি কপি উপহার দেন।

ঐতিহাসিক স্থাপত্য, প্রাচীন নিদর্শন ও বিভিন্ন সভ্যতার সাংস্কৃতিক মেলবন্ধনের জন্য মারদিন তুরস্কের অন্যতম পরিচিত পর্যটনকেন্দ্র। দেশি-বিদেশি পর্যটকদের কাছে শহরটির রয়েছে বিশেষ আকর্ষণ।

সূত্র: আনাদোলু এজেন্সি

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version