নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইলে সুরমান রেজা নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ঘারিন্দা ইউনিয়নের দারুণ এলাকায় একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত সুরমান রেজা ঘারিন্দা ইউনিয়নের ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। ইউপি সদস্য থাকার পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।

নিহতের ভাই হালিম রেজা জানান, কী কারণে বা কারা সুরমানকে হত্যা করেছে, সে বিষয়ে তারা কিছু জানেন না। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

ঘটনাটি তদন্ত করছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version