ঢাকা, ২২ আগস্ট ২০২৬: রাজধানীর বসন্তেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

জিয়াউর রহমান ফাউন্ডেশন ও আই বশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে ছানি অপারেশন, ওষুধ ও চশমা দেওয়া হচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ক্যাম্পে প্রায় এক হাজার মানুষ চোখ পরীক্ষা করিয়েছেন। তাদের প্রয়োজন অনুযায়ী ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। পরীক্ষায় ছানি অপারেশনের প্রয়োজন রয়েছে—এমন রোগীদের শনাক্ত করে পরবর্তী চিকিৎসার জন্য নির্বাচন করা হয়েছে।

জেডআরএফের পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম জানান, ক্যাম্পে আসা রোগীদের মধ্যে যাদের অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, তাদের পরবর্তী পর্যায়ে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে জেডআরএফের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফারহাদ হালিম ডোনার, জেডআরএফের পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল কর্মকর্তা শাহ মোহাম্মদ আমান উল্লাহ, পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম, কৃষিবিদ ডা. মাহফুজুল হক বাচ্চু ও প্রকৌশলী জহিরুল ইসলামসহ আই বশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version