ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান গেমসে সেমিফাইনালের আগে চীনের বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচের জন্য বাংলাদেশ দল মাঠে গেলেও চীনের ক্রিকেটাররা মাঠে আসেননি। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি।

আজ শনিবার বাংলাদেশ দলের চীনের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। বিষয়টি জাপানে থাকা বাংলাদেশ নারী দলের খেলোয়াড়দেরও জানানো হয়েছিল। নির্ধারিত সময়ে বাংলাদেশ দল মাঠে গিয়ে অনুশীলন করে। তবে চীনা দল না আসায় ম্যাচ আর আয়োজন করা সম্ভব হয়নি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের মাঠে যেতে বলা হয়েছিল, আমরা গিয়েছি। ম্যাচটি কেন হয়নি, তা বলতে পারছি না।’

প্রীতি ম্যাচটি শেষ পর্যন্ত না হওয়ায় অনুশীলন শেষ করে হোটেলে ফিরে যায় বাংলাদেশ দল। চীনা ক্রিকেটাররা কেন মাঠে আসেননি, সে বিষয়ে কোনো কারণ জানা যায়নি।

এর আগে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। আগামীকাল রোববার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version