ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: ঝুঁকিভিত্তিক তদারকি (Risk-Based Supervision) বিষয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। শনিবার রাজধানীতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মাইনুল কবির।
কর্মশালায় ব্যাংকের কার্যক্রমে ঝুঁকি শনাক্তকরণ, মূল্যায়ন ও ব্যবস্থাপনার পাশাপাশি ঝুঁকিভিত্তিক তদারকি কাঠামো আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ব্যাংকিং খাতে সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারে এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা জানান।

