গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলাবোধের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) সেবা পেয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই মনজুর রহমান।
সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি এ পদকে ভূষিত হন।
২০২৫ সালে পিবিআই ঢাকা জেলায় যোগ দেওয়ার পর মনজুর রহমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তে ভূমিকা রাখেন। ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার, প্রতারক চক্র শনাক্ত ও গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধারের কাজে তাঁর অবদানের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব কাজের স্বীকৃতি হিসেবেই তিনি পিপিএম সেবা পদক পেয়েছেন বলে জানানো হয়েছে।
পদক পাওয়ার প্রতিক্রিয়ায় এসআই মনজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও সহকর্মীদের সহযোগিতা এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ফলেই তিনি এ স্বীকৃতি পেয়েছেন। এ জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এই পদক তাঁকে ভবিষ্যতে আরও ভালোভাবে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।
