গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন বলেছেন, একই পরিবারের সদস্যরা ভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়ে চললে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, এক ভাই বিএনপি করবেন, আরেক ভাই ‘ফ্যাসিস্ট’ ও অন্য ভাই ‘গুপ্ত’ রাজনীতির সঙ্গে থাকবেন—এভাবে চলবে না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের কাউখালীতে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ সোহেল মনজুর সুমন বলেন, “এক ভাই করবেন বিএনপি, আরেক ভাই করবেন ফ্যাসিস্ট, অন্য ভাই করবেন গুপ্ত—তা চলবে না। আমার স্পষ্ট বার্তা, আপনারা কিন্তু পার পাবেন না।”

বক্তব্যে তিনি অতীতে ‘ফ্যাসিস্ট’ ও ‘রাজাকার’ হিসেবে যাদের উল্লেখ করা হয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। কোনো আত্মীয়তার সম্পর্ক থাকলেও তা ছিন্ন করার কথা বলেন তিনি।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ‘ফ্যাসিস্টদের’ কারণে খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা গেছেন। একই সঙ্গে তাদের প্রশ্রয় দেওয়া ও তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রাখার সময় শেষ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় কাউখালী উপজেলা বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version