জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে সরল ও সহজ-সরল মানুষ হিসেবে উল্লেখ করেছেন আরেক ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ। একই সঙ্গে আমির হামজার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন বলে তিনি মনে করেন, তাঁদের সঠিক বুঝ দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।
রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তাশরীফ।
পোস্টে আমির হামজার সঙ্গে দীর্ঘদিন চলাফেরার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি লেখেন, ‘মুফতি আমির হামজা হুজুরের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।’
আমির হামজার সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্যও দোয়া করেন এই ইসলামি বক্তা।
পোস্টের শেষাংশে তাশরীফ লেখেন, ‘তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।’
আমির হামজাকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আলোচনা ও বিতর্কের মধ্যে তাশরীফের এই ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।

