ডেমরা ও রূপগঞ্জে পৃথক অভিযানে সহযোগী তাপসও গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ডেমরা ও রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাঁর সহযোগী হিসেবে পরিচিত তাপসকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, মাসুদ রানার কাছ থেকে একটি শটগান, দুটি পিস্তল, ম্যাগাজিন ও কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় মাসুদ রানা ও তাপসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট ডেমরা থানা বিএনপির এক নেতার বাসায় গুলির ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া মাসুদ রানা ও তাপসের সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করছে পুলিশ।
পুলিশ বলছে, তদন্ত শেষে গুলির ঘটনার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
