আন্তর্জাতিক ডেস্ক

অভিবাসন কমানো এবং ভিসাব্যবস্থার অপব্যবহার ঠেকাতে নতুন কঠোর নীতি ঘোষণা করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সরকার। আগামীকাল বৃহস্পতিবার রাজধানী ক্যানবেরার ন্যাশনাল প্রেস ক্লাবে নতুন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন দেশটির অভিবাসন ও স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী টনি বার্ক।

সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পরিকল্পনায় বড় ধরনের ছাঁটাইয়ের বিষয় নেই। তবে আগামী দুই বছরে দেশটির বার্ষিক নিট অভিবাসন ৩ লাখ ৫ হাজার থেকে কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

দীর্ঘ সময় ধরে নির্ধারিত অভিবাসন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষ অস্ট্রেলিয়ায় প্রবেশ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

মিথ্যা তথ্য দিয়ে আশ্রয় আবেদনে কড়াকড়ি

নতুন নীতিতে ভুয়া তথ্য ব্যবহার করে সুরক্ষা ভিসা বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন ঠেকানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শেষ হওয়ার পর ভিসা পরিবর্তনের মাধ্যমে অনির্দিষ্টকাল অস্ট্রেলিয়ায় থাকার সুযোগ সীমিত করার পরিকল্পনাও রয়েছে। এজন্য ধাপে ধাপে ভিসা নীতিতে পরিবর্তন আনা হবে।

মন্ত্রী টনি বার্কের আগামীকালের বক্তব্যের শিরোনাম নির্ধারণ করা হয়েছে—‘Managing the Migration Program: Who’s Coming, Who’s Staying and Who’s Going’।

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী ও দেশটিতে যাওয়ার পরিকল্পনা করা ব্যক্তিদের জন্য নতুন নীতির বিস্তারিত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version