চাকরি ডেস্ক
দেশের জনপ্রিয় লাইফস্টাইল ও পোশাক বিপণন প্রতিষ্ঠান আড়ংয়ে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিস্টেম ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্যবিমা ও জীবনবিমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে আড়ংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি
- প্রতিষ্ঠানের নাম: আড়ং
- পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট সিস্টেম ইঞ্জিনিয়ার
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি
- অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছর
- চাকরির ধরন: পূর্ণকালীন
- কর্মক্ষেত্র: অফিসে
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
- বয়সসীমা: উল্লেখ নেই
- কর্মস্থল: ঢাকা
- বেতন: আলোচনা সাপেক্ষে
- আবেদন শুরু: ৯ নভেম্বর ২০২৬
- আবেদনের শেষ সময়: ১৯ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া আইটি সাপোর্ট অথবা আইটি অপারেশন্স বিভাগে ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
প্রার্থীদের কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার সমস্যার সমাধান, উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং নেটওয়ার্কিংয়ের মৌলিক বিষয় সম্পর্কে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। ইন্টারনেট সংযোগসংক্রান্ত সমস্যা সমাধানেও দক্ষতা প্রয়োজন।
প্রিন্টার, পিওএস (POS) সিস্টেম, ইআরপি (ERP) অ্যাপ্লিকেশন এবং আইটি অ্যাসেট ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
কাজের দায়িত্ব
নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের বিভিন্ন আউটলেটে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ইউপিএস, সফটওয়্যার, নেটওয়ার্ক ও আইটি-সংক্রান্ত সমস্যার সমাধানে কাজ করতে হবে।
পাশাপাশি আইটি সরঞ্জামের রক্ষণাবেক্ষণ, যন্ত্রপাতির সার্ভিসিং, সরবরাহকারীদের সঙ্গে সমন্বয় এবং আইটি সম্পদের হিসাব সংরক্ষণের দায়িত্ব পালন করতে হবে।
প্রয়োজনে ঢাকার বাইরে ভ্রমণ এবং সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি ও বড় উৎসবের সময়েও আইটি সাপোর্ট দেওয়ার প্রস্তুতি থাকতে হবে।
যেসব সুযোগ-সুবিধা পাবেন
নিয়োগপ্রাপ্তরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতনের পাশাপাশি যেসব সুবিধা পাবেন—
- প্রভিডেন্ট ফান্ড।
- গ্র্যাচুইটি।
- উৎসব বোনাস।
- স্বাস্থ্যবিমা।
- জীবনবিমা।
- প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনের নিয়ম
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত শর্ত ও যোগ্যতা ভালোভাবে দেখে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৬।
আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি: বিডিজবসে আবেদন করতে এখানে ক্লিক করুন

