নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে দেশের ব্যাংকগুলোর রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন। সমস্যা সমাধানে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় কাজ চলছে।
কী এই RTGS লেনদেন?
আরটিজিএসের পূর্ণরূপ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (Real Time Gross Settlement)। এটি বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা।
এই ব্যবস্থার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের অর্থ স্থানান্তর করা যায়। প্রতিটি লেনদেন আলাদাভাবে এবং তাৎক্ষণিক ভিত্তিতে নিষ্পত্তি করা হয়।
সাধারণত বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ, আমদানি-রপ্তানি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনে আরটিজিএস ব্যবহার করা হয়।
বাংলাদেশ ব্যাংকের কারিগরি সমস্যার কারণে আপাতত এই ব্যবস্থার মাধ্যমে অর্থ স্থানান্তর ব্যাহত হচ্ছে। তবে সমস্যাটি সমাধান হলে কখন থেকে পুনরায় স্বাভাবিক লেনদেন শুরু হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট সময় জানানো হয়নি।

