images 7

নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দলের উচ্চপর্যায়ে কয়েক দফা আলোচনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নির্বাচন কমিশন ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সেই অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থিতা দাখিলসহ পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে বলে জানা গেছে।

তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে দলীয় নেতারা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে হালনাগাদ করা হবে।

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version