image 312415 1784980067

দৈনিক রিপোর্ট ডেস্ক:

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এটিকে গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি হাসপাতালের শয্যায় শুয়ে ‘ভি’ চিহ্ন প্রদর্শন করা একটি ছবি প্রকাশ করেন।

পোস্টে ওয়াংচুক লিখেছেন, রাজপথের আন্দোলন থেকে গণতান্ত্রিক অর্জনের এই পথচলা শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের বিজয়ের প্রতীক। তাঁর এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং ভারতের তরুণ প্রজন্মকে অভিনন্দন জানান ওয়াংচুক। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভয় উপেক্ষা করে আন্দোলনে অংশ নেওয়া নাগরিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ওয়াংচুকের মতে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের ফলে আন্দোলনের মূল আলোচনার বিষয় এখন শুধু জবাবদিহিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার নিয়ে আরও গুরুত্বের সঙ্গে আলোচনা এগিয়ে যাবে।

উল্লেখ্য, গত ২৮ জুন সিজেপির আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। টানা ২৬ দিন অনশন চালানোর পর বৃহস্পতিবার রাতে তিনি তা প্রত্যাহার করেন।

সরকারের পক্ষ থেকে সংসদে নিট (NEET) প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনা, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার আশ্বাস এবং প্রশ্নফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নেন।

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version