
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সাতজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারের (এসি) দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছে ডিএমপি।
সোমবার (১০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নতুন আদেশ অনুযায়ী, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড) মো. আল আমিন হোসাইনকে একই বিভাগের বাড্ডা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক-লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর পেট্রোল ইউনিটে, রাকিবুল হাসান সাকিবকে উত্তরা বিভাগের উত্তরা-পূর্ব পেট্রোল ইউনিটে এবং মো. সাইফুল্লাহকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানকে অপারেশনস বিভাগের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার-৩-এ এবং পিওএম বিভাগের শাহিবুল ইসলামকে লজিস্টিকস বিভাগের অস্ত্রাগার শাখায় বদলি করা হয়েছে।
অন্যদিকে, গত ৬ আগস্ট জারি করা এক আদেশে মো. তানিয়া সুলতানাকে ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়নের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ রয়েছে।
ডিএমপি জানিয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব পালন করবেন।