prothomalo bangla 2026 08 08 dqpw524w layout 1600x1067 1

দৈনিক রিপোর্ট ডেস্ক:

রাজধানীর গুলশান এলাকার একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার রাতে পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মেহেদী মাসুদ চৌধুরী, এস এম রেজওয়ান হাবিব আলিফ, নান্নু মিয়া, আমিনুর রহমান, সজল আহমেদ ও ইব্রাহিম হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ৯টা ১৫ মিনিটের দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় কয়েকজন ব্যক্তি গোপনে বৈঠক করছেন—এমন তথ্যের ভিত্তিতে গুলশান থানার একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ছয়জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ বৈঠকের উদ্দেশ্য এবং আটক ব্যক্তিদের পারস্পরিক যোগাযোগ ও সংশ্লিষ্টতা যাচাই করছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে ঘটনার আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version