সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই ঘটনায় আহত ছয়জনের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেওয়া এক শোকবার্তার বরাতে এ তথ্য জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।
নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

