তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর জীবনসঙ্গীকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এবার সেই আলোচনায় জড়িয়েছে আলোচিত ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসাদ নূরের নাম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনিও।

গত ২৬ অক্টোবর বিয়ে ও আকদ সম্পন্ন করেন পারশা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বরের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করেন তিনি। তবে ছবিতে বরের মুখ ফুল দিয়ে আড়াল করে রাখায় তাঁর পরিচয় নিয়ে তৈরি হয় কৌতূহল।

এরপর ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভিন্ন ছবি এবং তথ্য মিলিয়ে নেটিজেনদের একাংশ দাবি করেন, পারশার জীবনসঙ্গী হতে পারেন আসাদ নূর। বিশেষ করে বিয়ের ছবিতে বরের পরা একটি বিশেষ নকশার পাঞ্জাবির সঙ্গে আসাদ নূরের পোশাকের মিল খুঁজে পাওয়ার পর গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রসাত্মক একটি পোস্ট দেন আসাদ নূর। তিনি লেখেন, ‘যার বিয়া তার খবর নাই বাঙ্গুদের ঘুম নাই।’

পোস্টের মন্তব্যের ঘরেও তাঁকে নিয়ে নানা প্রশ্ন করেন অনুসারীরা। এক ব্যক্তি বরের পাঞ্জাবির সঙ্গে তাঁর পোশাকের মিলের বিষয়টি তুলে ধরলে আসাদ নূর মজার ছলে জবাব দেন, ‘দোষ আড়ংয়ের পাঞ্জাবীর।’

অন্যদিকে, পারশা মাহজাবীনও বরের পরিচয় নিয়ে তৈরি হওয়া রহস্য এখনো পরিষ্কার করেননি। বরং বিষয়টি নিয়ে নেটিজেনদের কৌতূহল ও আলোচনা আরও বাড়ছে।

তবে আসাদ নূরই পারশার জীবনসঙ্গী কি না, সে বিষয়ে তাঁদের কেউই সরাসরি নিশ্চিত করেননি। ফলে বরের পরিচয় নিয়ে রহস্য এখনো কাটেনি।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version